1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ! সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা অবৈধ সার মজুদকারীকে জরিমানা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আজিজুর রহমান মোল্লা টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লাকসামে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতশান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি!

স্বাধীন দিগন্ত-এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সত্যনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্তনিজস্ব প্রতিবেদক :‘সত্যের পক্ষে’—এই দৃঢ় প্রত্যয়কে ধারণ করে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন দিগন্ত-এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা, কেক কাটা, গুণীজন সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজসেবী ও গণ্যমান্য অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন,“বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনই করে না, বরং সমাজে সচেতনতা সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীন দিগন্ত ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে মানুষের আস্থা ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এটাই আমার প্রত্যাশা।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন,“ছয় বছরের এই পথচলায় স্বাধীন দিগন্ত সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করেছে। পাঠকের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী দিনেও আধুনিক প্রযুক্তিনির্ভর, তথ্যসমৃদ্ধ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে স্বাধীন দিগন্ত।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শামীম, জাসাসের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম, বিএফইউজে-এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ ড. মোঃ মেহেদী মাসুদ এবং বিএফইউজে-এর দপ্তর সম্পাদক আবু বক্কর।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচার বেড়ে গেছে। এ পরিস্থিতিতে সত্য ও নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা বলেন, বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমেই একটি সুস্থ, সচেতন ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে স্বাধীন দিগন্ত-এর সফলতার ছয় বছর পূর্তি উদযাপন করা হয়। পরে সমাজ, সাংবাদিকতা, সংস্কৃতি ও জনকল্যাণে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানের সমাপনী পর্বে স্বাধীন দিগন্ত-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা। তারা আশা প্রকাশ করেন, সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে স্বাধীন দিগন্ত ভবিষ্যতেও দেশের গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে এবং জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান আরও সুদৃঢ় করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ