1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে ২ বেকারীকে জরিমানা নষ্ট পিকআপ এড়াতে গিয়ে খালে পড়ল যাত্রীবাহী বাস, আহত কয়েকজন দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু মাদকমুক্ত নন্দলালপুর চাই, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনউদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের ফুটবল দিলেন চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান মধুপুরে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন সাইনবোর্ডে মসজিদ দখলের চেষ্টা ও সাংবাদিকের ওপর হামলা: নেপথ্যে আ.লীগ ক্যাডার ও শিবির নেতা ইরফান এর যৌথ সিন্ডিকেট’ জামালপুরে হামলা,লুটপাট কারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশকাল: শনিবার, ৪ জুলাই, ২০২৬



নুরে আলম শাহ, ষ্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।


শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছা. হবিজান বেওয়া (৭৫) রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিবৃষ্টপুর প্রধানপাড়া (৬নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা। তিনি মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রুহিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ট্রেনের আঘাতে তার ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরে বিধি মোতাবেক নিহতের মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ