1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনউদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • প্রকাশকাল: রবিবার, ৫ জুলাই, ২০২৬

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ ৫ জুলাই রবিবার ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রসারিত ভবন ও হলরুমের উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এমপি । এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি এমপি ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ নবনির্মিত সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম পরিদর্শন করেন। নতুন এ অবকাঠামো উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। এ কার্যক্রমকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী প্রতিমন্ত্রীর ফুলবাড়ীয়ায় এটি প্রথম সফর ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলার সরকার দলীয় ও বিরোধী দলীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ