1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)বন্দর-পতেঙ্গা থানা সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ৪ জুলাই, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে //

হযরত গাউছুলআজম মাইজভান্ডার (ক.) তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)-এর চট্টগ্রাম মহানগর আওতাধীন বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদের আয়োজনে ৩ জুলাই, শুক্রবার, বিকাল ৪টায় নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে ও কবরস্থানে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. ফোরকান আহমদের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)-এর চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ও অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের সভাপতি স ম জিয়াউর রহমান।এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ শাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ মো. আজিজুল হাকিম, দারুত-তায়ালীম সম্পাদক নাসির উদ্দিন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মো. সলিম চৌধুরী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মো. আবু বক্কর, দপ্তর ও পাঠাগার সম্পাদক কাজী মো. আতিকুল ইসলাম আতিক, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল কোম্পানি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলাউদ্দিন, সহযোগী সংগঠনিক সম্পাদক মো. মঈনুদ্দিন সেলিম।এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যাবশ্যক। যেভাবে জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র উষ্ণতার সৃষ্টি হয়েছে, এর প্রভাব মোকাবেলায় আমাদের সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বক্তারা আরো বলেন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) শুধুমাত্র ধর্মীয় ও তরিকত ভিত্তিক কাজ করে না, তারা মানবিক, সামাজিক, শিক্ষা নিয়ে বর্ষব্যাপী নানা কর্মসূচি করে আসছে। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বন্দর-পতেঙ্গা সংসদে বৃক্ষরোপণ কর্মসূচি।এছাড়াও কর্মসূচিতে গোসাইলডাঙ্গা মুনিরনগর মুন্সিপাড়া, দক্ষিণ-মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর ও কাজী গলি শাখা খেদমত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের সাথে নিয়ে সড়কের পার্শ্বে, পুকুর পাড়ে ও কবরস্থানে বিভিন্ন ধরনের চারা রোপণ করেন এবং স্থানীয় জনসাধারণের মাঝে তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ