1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার গণমাধ্যম শক্তিশালী হলেই, শক্তিশালী হবে গণতন্ত্র//….ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)বন্দর-পতেঙ্গা থানা সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগের চেষ্টা, গ্রেপ্তার-১ নরসিংদী জেলা ডায়াবেটিক সমিতির ৩১তম সাধারণ সভা২০২৬ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান জামালপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, স্থানীয়দের বাধায় পিছু হটলেন আ.লীগ নেতা ​শিবগঞ্জে বিলভাতিয়া বিওপির অভিযান ৩৬৮০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার সুনামগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, ৪২ হাজার শলাকা ভারতীয় বিড়ি জব্দ জামালপুরে মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ, হামলার ঘটনায় গ্রেপ্তার, শাস্তির দাবি

নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান

  • প্রকাশকাল: শনিবার, ৪ জুলাই, ২০২৬

মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধিজমি লিখে নিয়ে মাকে বাড়ীর বাইরে ফেলে এসেছিলেন ছেলে, এসি ল্যান্ড তুলে দিলেন বাড়িতে ।রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া বাজার সংলগ্ন এলাকার এক মা ভিক্ষা করে মানুষ করেছেন তাঁর ছেলেকে। সেই মা বয়সের ভাড়ে নুয়ে পড়লে তাঁর শেষ সম্বল একখন্ড জমি নিজের নামে লিখে নেন ছেলে। এরপর মাকে অবহেলা করতে শুরু করেন। শুরু করেন মানসিক নির্যাতন। এক পর্যায়ে বৃদ্ধা মাকে বাড়ির বাইরে ফেলে আসেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার হলে ঘর ছাড়া বৃদ্ধা মাকে নিজ বাড়িতে পৌঁছে দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ছেলেদের অবহেলা ও মানসিক নির্যাতনের পর বাড়ির বাইরে ফেলে আসা ঘর হারা বৃদ্ধা মাকে নিজ ভিটায় আবারও তুলে দিয়েছেন পুঠিয়া উপজেলার মানবতার ফেরিওয়ালা ভূমি কর্মকর্তা শিবু দাস। সরকারি একজন কর্মকর্তা হয়েও শিবু দাসের এই মানবিক কাজে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয়রা বলেন, আজ যে ঘরে বৃদ্ধা নারীকে নিরাপদ আশ্রয়ে রেখে গেলেন, সেটি শুধু একটি ঘর নয়, এটি নতুন করে বাঁচার সাহস, সম্মান ও স্বপ্নের ঠিকানা। ভূমি কর্মকর্তা শিবু দাশ বলেন,সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই ছোট্ট উদ্যোগ যদি একজন মানুষের মুখে হাসি ফোটায়, তবে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবতার হাতই পারে একটি জীবন বদলে দিতে। ইতি পূর্বে ও এই পুঠিয়া উপজেলার ভূমি কর্মকর্তা, একজন অসহায় , গরীব ছাত্র কে লিখা পড়ার বই কিনে দিয়ে , সকলের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ