মোঃ মোবারক হোসেন নাদিম,স্টাফ রিপোর্টার, নরসিংদী জেলার শিশু একাডেমিতে ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খায়রুল কবির খোকন যুগ্ম মহাসচিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি,সভাপতি, নরসিংদী জেলা বিএনপি,মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-১ (সদর)।জনাব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন (বকুল)বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি,মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫ (রায়পুরা)। জনাব মঞ্জুর এলাহী সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা বিএনপি,মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৩।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাবা ইশরাত জাহান কেয়া, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী।ডায়াবেটিস প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে অনুষ্ঠিত এ সভা সফলভাবে সম্পন্ন হয়।
Leave a Reply