1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ গঙ্গাচড়ায় খাল পুনঃখননের উদ্বোধন উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে তথ্য আইনেও মিলছে না তথ্য,আমলাদের বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ কুমিল্লায় ভূমি সেবা মেলায় ২০২৬ সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নিবন্ধিত ১ হাজার ৫ শত ৯০ শিশুর মাঝে উপহার বিতরণ প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশালে আসছেন নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন শতাধিক পরিবার আগামীকাল ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো উপজেলা জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ  প্রতিযোগিতায় ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীর সাফল্য ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবাদ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ

  • প্রকাশকাল: শুক্রবার, ২২ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি। গত ২১ মে রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকান তল্লাশি করে এসব মাদক উদ্ধার করে।​ভারতীয় মদ ৭ বোতল
​এস্কাফ সিরাপ ৫১০ বোতল​ গাঁজা ৫০০ গ্রাম ​ইয়াবা ট্যাবলেট ৮০ পিস
​উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আইনি প্রক্রিয়া শেষে এগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

​৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর। চলতি বছরে এই ব্যাটালিয়ন এ পর্যন্ত প্রায় ৫৫ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্তের দুর্গম ও নদীপথে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ