কামাল উদ্দিন কক্সবাজার প্রতিনিধি//
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং রামিসার ধর্ষণকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উখিয়া শহিদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচির আয়োজন করে সামাজিক, মানবিক ও যুব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন Youth Organization for Social Development (YOSD)।মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, তরুণ সমাজ, সাংবাদিক ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও কঠোর শাস্তির কোনো বিকল্প নেই।”অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৬টি সামাজিক, মানবিক ও যুব উন্নয়নমূলক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন—হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন,সিএইচআরডিএফ,ভোরের আলো ছাত্র ফাউন্ডেশন,দীপ্ত জাগরণ ফাউন্ডেশন,হাসিঘর ফাউন্ডেশন,ড্রিম ডান্স ক্লাব,লয়েল বাংলাদেশ,হার্ট সোসাইটি,আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাব,ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার,আল ইত্তেহাদ ছাত্র ও যুব ফেডারেশন,গার্ডেনিয়া ল্যাঙ্গুয়েজ কেয়ার,আল আমিন ফাউন্ডেশন,পালং প্রতিবন্ধীদের একতা সংগঠন,ম্যাজিক ইনিশিয়েটিভ এবংজাতীয় সাংবাদিক সংস্থা।এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন— ভয়েস অব পালংয়ের হতা, পালং কন্ঠ এবং দৈনিক সময় বায়ান্ন।বক্তারা আরও বলেন, “আমাদের বিবেক জাগ্রত হওয়ার এখনই সময়। ধর্ষণকারীদের প্রতি কোনো ধরনের ছাড় নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”—ও
Leave a Reply