1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় খাল পুনঃখননের উদ্বোধন উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লায় ভূমি সেবা মেলায় ২০২৬ সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নিবন্ধিত ১ হাজার ৫ শত ৯০ শিশুর মাঝে উপহার বিতরণ প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশালে আসছেন নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন শতাধিক পরিবার আগামীকাল ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো উপজেলা জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ  প্রতিযোগিতায় ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীর সাফল্য ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবাদ মিছিল শ্যামনগরে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কিত দুই পরিবার রংপুর চিড়িয়াখানা প্রকল্প এলাকা পরিদর্শন

নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন শতাধিক পরিবার

  • প্রকাশকাল: শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৬ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।

শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রুদ্রপুর এলাকার কিবরিয়া মাস্টার বাড়িতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বেগমগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে আকবর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুর রহমান, বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, নোয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ডায়াবেটিস একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে। সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক জীবনযাপনের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে ছয়ানি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল নোয়াখালী ডায়াবেটিক সমিতি। কর্মসূচিতে সহযোগিতা করেছে বেক্সিমকো ফার্মা, ইনসেপ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

স্থানীয়দের মতে, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত উপকারী এবং প্রশংসনীয়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ