বাংলাদেশ স্কাউটস আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৬ এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার কাব স্কাউট সদস্য আবু সাঈদ রাফে। তিনি আযান ইভেন্টে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠান ও এলাকার সুনাম বয়ে এনেছেন।
এ অর্জনের স্বীকৃতি হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে ৫ম শ্রেণীর কৃতি শিক্ষার্থী আবু সাঈদ রাফের হাতে সম্মাননা সনদ তুলে দেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান ত্বহা।

এছাড়া শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মাওলানা বাদশাহ আলমগীর, সহকারী অধ্যাপক মাওলানা ফজলে রাব্বী মোর্তাজাবি, সহকারী শিক্ষক আলহাজ্ব মাওলানা মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আনছারুল হক, সহকারী শিক্ষক হামিদুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আবু সাঈদ রাফের এ অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ কৃতি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply