1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রংপুর চিড়িয়াখানা প্রকল্প এলাকা পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে রক্তঝরা দুপুর, ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ সম্পন্ন: সচেতনতা ও ডিজিটাল সেবায় ব্যাপক সাড়া পোরশায় ঈদুল আযহা উপলক্ষে সচেতনতা সভা ও প্রশিক্ষণ পাঁচবিবি উপজেলাবাসি পেল ঈদ উপহার চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৪ ডুমুরিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারিত্বের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গেন্ডারিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত” সোনামসজিদ সীমান্তে বিজিবি’র সফল অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার লাকসামে পিএফজি’র শান্তি, সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর উপজেলা প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোসাঃ শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউপি চেয়ারম্যান, শিক্ষক। সভায়, সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাল্যবিয়ে রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সমন্বয়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাল্যবিবাহের ফলে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, তা রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে হবে । এছাড়া অবৈধভাবে মাটি কাটা বন্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সতর্ক থাকার আহবান জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ