পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২১ মে/২৬
আসন্ন ঈদুল আজহা গরীব ধনী সবাই মিলে আনন্দ উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে (ভিজিএফের) ঈদ উপহারের চাল বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৮’টি ইউনিয়নের গরীব অসহায় ও দরিদ্র প্রায় ৯৩’শ পরিবারের মাঝে ১০’কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, গরীব ও দুস্থ পরিবারের জন্য সরকারের দেওয়া সহায়তার চাল যাতে নয়-ছয় না হয় এজন্য প্রতিটি ইউনিয়নে টেগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক। বাগজানা ইউনিয়নের ১’হাজার ২০’টি পরিবারের মাঝে ১০’কেজি করে চাল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব মোঃ আব্দুল মমিন, সরকারি টেগ অফিসার কৃষি উপ-সহকারী মোছাঃ শেফালী খাতুন, ইউপি সদস্য কাওছার আলী, শরিফুল ইসলাম, যুবদল নেতা মোঃ হযরত আলী ও মোঃ সাদ্দাম হোসেন।
Leave a Reply