1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবি উপজেলাবাসি পেল ঈদ উপহার চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৪ ডুমুরিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারিত্বের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গেন্ডারিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত” সোনামসজিদ সীমান্তে বিজিবি’র সফল অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার লাকসামে পিএফজি’র শান্তি, সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শোক সংবাদ ডুমুরিয়া বাজারে ‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন’ স্লোগানে গ্রাহক সমাবেশ বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

সোনামসজিদ সীমান্তে বিজিবি’র সফল অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র (মহানন্দা ব্যাটালিয়ন) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ আটক করেছে, যা ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।​বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২১ মে ২০২৬ তারিখ আনুমানিক রাত ০২:২০ ঘটিকায় সোনামসজিদ বিওপি (Border Outpost)-তে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
​টহল দলটি সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আম বাগানের মধ্যে তল্লাশি চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।​আটককৃত এই নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
​মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান ও মাদক দমনে বিজিবি’র এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ