1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কড়া হুশিয়ারি চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ জুলাই সনদ আমাদের তৈরী,সংষ্কারটা আমাদেরই.. ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোস্তফা আল মাসুদ, বগুড়া।

বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে রীতা রানী মজুমদার নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

৪৫ বছর বয়সী নিহত গৃহবধূ রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। দম্পতির এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, ‘বুধবার রাত ১০ টার দিকে স্ত্রী রীতা রানীর সাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য দিনের মত দুইজন আলাদা ঘরে শুয়ে পড়েন। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে। এরপর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙ্গানির শব্দ শুনে তিনি দ্রুত স্ত্রীর ঘরে ঢোকেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পান রীতা রানীর গলাকাটা নিথর মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এরপর চিৎকার করে বের হয়ে দেখতে পান বাড়ির সদর দরজা খোলা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

হত্যাকান্ডের এই ঘটনায় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, ‘হত্যাকান্ডের পরপরই মোবাইল ফোনে তারা জানতে পারেন। পরে ঘটনাস্থলে এসে রীতা রানীর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় তার শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। এঘটনায় রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ