1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কড়া হুশিয়ারি চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ জুলাই সনদ আমাদের তৈরী,সংষ্কারটা আমাদেরই.. ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত স্ত্রী পরকীয়া প্রেমিকের নির্মমতার শিকার স্বামী সোহেল ৪ থানার অভিযোগ করেও মিলছে না বিচার কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সভা

জুলাই সনদ আমাদের তৈরী,সংষ্কারটা আমাদেরই.. ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

  • প্রকাশকাল: বুধবার, ২০ মে, ২০২৬

দেশে একটা দল, একটা গোষ্ঠী আছে যারা দেশের জনগণকে নানা মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইনা। অথচো জুলাই সনদ আমরাই তৈরী করেছি। বিভ্রান্ত ছড়ানো সেই দলটির নাম জামায়াত। এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধীতা করেছিল। আমরা কোনমতে তাদের ক্ষমতায় আনতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তিনি এসময় জোর দিয়ে বলেন, জুলাই সনদটা আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই। কারন বহুবছর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে এনেছিলেন।

এসময় তার সাথে পরিদর্শনে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু নিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, আপনাদের ধৈর্য্য ধরতে হবে। একটু সময় লাগবে। এমনভাবে করতে চাইনা যে দুদিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবন্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম সেটা যাতে রক্ষা করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দরটি চালু করা হবে। এই বিশ্বাসটুকু রাখেন। যত কম সময়ের মধ্যে চালু করা দরকার সেজন্য আমরা রাতদিন পরিশ্রম করব।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পপতি ও ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ