1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লাকসামে পিএফজি’র শান্তি, সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

লাকসাম প্রতিনিধি:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS)-এর সহযোগিতায় বুধবার (২০ মে) সন্ধ্যায় স্থানীয় সুরক্ষা সিটিতে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিস এম্বাসেডর মীর মো. আবু বকর ছিদ্দিক এবং সঞ্চালনা করেন পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদ।
এতে উপস্থিত ছিলেন পিএফজি এম্বাসেডর আবুল হোসেন মিলন, নারী এম্বাসেডর নাজনীন আক্তার নীপা, সাবেক এম্বাসেডর অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, নাজমুন নাহার নূপুর, দি হাঙ্গার প্রজেক্ট ও পিএফজি’র আঞ্চলিক ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগমসহ সংগঠনের বিভিন্ন সদস্য ও প্রতিনিধিরা।
এছাড়াও সভায় অংশ নেন আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, মো. আওরঙ্গজেব খান রুবেল, মোহাম্মদ খবির উদ্দিন কিরণ, ইউনুছ মজুমদার, তাসলিমা আক্তার, জেসমিন আক্তার, রাশিদা বেগম, খালেদা বেগম, মো. মামুন হোসেন ও মো. ইস্রাফিল হোসেন প্রমুখ।
ত্রৈমাসিক সভায় স্থানীয় পর্যায়ে শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সংঘাত, সহিংসতা ও সামাজিক বিভেদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সমাজে স্থিতিশীলতা ও সহনশীলতা প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংলাপ ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ