1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ

  • প্রকাশকাল: শনিবার, ১১ জুলাই, ২০২৬

সাখাওয়াত হোসাইন চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাস বিলে নির্মাণাধীন ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ডা. মিজানুর রহমান।
সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে ওই সড়ক নির্মাণকাজে ভাঙারি ইট ব্যবহারের অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্য ডা. মিজানুর রহমান সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী এবং উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান। তারা নির্মাণকাজের বিভিন্ন ধাপ, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, চলমান নির্মাণকাজের গুণগত মান সন্তোষজনক বলে প্রতীয়মান হয়। এ সময় সংসদ সদস্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা মানের সঙ্গে আপস করা যাবে না। সরকারি নীতিমালা ও প্রকৌশলগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে।
এ সময় ইউএনও জাকির মুন্সী এবং উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমানও নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রামদাস বিল এলাকার এই সড়কটি দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ ছিল। সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে কৃষিপণ্য পরিবহন, সাধারণ যাত্রী এবং স্থানীয় মানুষের চলাচল অনেক সহজ হবে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের নিয়মিত তদারকির মাধ্যমে নির্ধারিত মান বজায় রেখেই প্রকল্পটির কাজ দ্রুত সম্পন্ন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ