1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে

  • প্রকাশকাল: শনিবার, ১১ জুলাই, ২০২৬

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গলপাড়া এলাকায় সশস্ত্র হামলায় নিহত তিন যুবকের মধ্যে চারদিন পর একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তবে এখনো অপর দুইজনের পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদের মরদেহ খাগড়াছড়ি জেলা হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।
গত ৬ জুলাই উপজেলার মধুমঙ্গলপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত হন। নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তি হলেন রিয়েল চাকমা (পিতা: রুপায়ন চাকমা)। তিনি পানছড়ি উপজেলার ৩ নম্বর পানছড়ি ইউনিয়নের আলীচান কার্বারিপাড়ার বাসিন্দা। নিহতের ছোট বোন রেসি চাকমা মরদেহ শনাক্ত করে পরিচয় নিশ্চিত করেছেন।
ময়নাতদন্ত শেষে রিয়েল চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর দুই নিহতের পরিচয় নিশ্চিত না হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। ফলে তাদের মরদেহ এখনো জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, অজ্ঞাত দুই নিহতের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে কয়েকটি নাম-পরিচয় পাওয়া গেলেও সেগুলোর সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।
তিনি বলেন, “নিহতদের স্বজনরা সঠিক নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ নিয়ে পানছড়ি থানায় যোগাযোগ করলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।”

উল্লেখ্য, গত ৬ জুলাই পানছড়ির মধুমঙ্গলপাড়া এলাকায় সংঘটিত সশস্ত্র হামলায় তিন যুবক নিহত হন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ