1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ

  • প্রকাশকাল: শনিবার, ১১ জুলাই, ২০২৬

AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ

নুরে আলম শাহ,স্টাফ রিপোর্টার:শিল্প, সংস্কৃতি, সমাজসেবা ও সাংবাদিকতায় অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানাতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে AJFB (Artist Journalist Foundation of Bangladesh) Star Award-2026। রাজধানীর বিআইএএম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, শিল্পী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া। এ সময় বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ‘জনতার মেয়র’ হিসেবে সর্বমহলে পরিচিত ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ড, জনসম্পৃক্ত নেতৃত্ব ও জনকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ AJFB Star Award-2026 সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।সম্মাননা গ্রহণের পর শরিফুল ইসলাম শরীফ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ স্বীকৃতি তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও তিনি ঠাকুরগাঁওবাসীর কল্যাণে এবং সমাজ উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের সম্মানিত করা হলে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয়। এমন আয়োজন সমাজে সেবামূলক ও সৃজনশীল কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিদের উপস্থিতিতে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানানো হয় এবং দেশের গুণীজনদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ