1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রংপুর চিড়িয়াখানা প্রকল্প এলাকা পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে রক্তঝরা দুপুর, ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ সম্পন্ন: সচেতনতা ও ডিজিটাল সেবায় ব্যাপক সাড়া পোরশায় ঈদুল আযহা উপলক্ষে সচেতনতা সভা ও প্রশিক্ষণ পাঁচবিবি উপজেলাবাসি পেল ঈদ উপহার চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৪ ডুমুরিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারিত্বের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গেন্ডারিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত” সোনামসজিদ সীমান্তে বিজিবি’র সফল অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার লাকসামে পিএফজি’র শান্তি, সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে রক্তঝরা দুপুর, ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় মো. সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শান্ত (২২) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সালমান বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে একটি ট্রাক চৌমুহনীর দিকে যাচ্ছিল। একই সময়ে মোটরসাইকেলযোগে দুই তরুণ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিকে রওনা হন। পথিমধ্যে বাংলাবাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন। ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়। পরে গুরুতর আহত শান্তকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর জানান, নিহতের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা গেলেও বিস্তারিত ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ