1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

ড. জিনবোধি সভাপতি, আনন্দবোধি সম্পাদক, সুমনপ্রিয় অর্থ সম্পাদকচট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’রশুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটি গঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
জগৎপুজ্য মহামানব গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বা আন্তর্জাতিক ভেসাখ ডে আগামী ১ মে ২০২৫ খ্রি., ২৫৭০ বুদ্ধাব্ধ, শুক্রবার, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুচারুভাবে সারাদেশের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে কমিটি গঠনে এক মতবিনিময় সভা আজ (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে বিহারের উপাধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শুভ বুদ্ধ পূর্ণিনা বা ভেসাখ ডে উপলক্ষে বক্তব্য রাখেন ভদন্ত জে বি এস আনন্দবোধি ভিক্ষু, ভদন্ত ড. সুমনপ্রিয় মহাস্থবির, ভদন্ত নন্দবোধি ভিক্ষু, ভদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষু, ভদন্ত জয়জ্যোতি স্থবির, ভদন্ত বিমলানন্দ স্থবির, ভদন্ত প্রিয়বোধি ভিক্ষু, ভদন্ত জ্ঞানবোধি ভিক্ষু, ভদন্ত শীলবোধি ভিক্ষু, ভদন্ত পঞঞাবোধি ভিক্ষু প্রমুখ।
উপস্থিত দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা, ভিক্ষু-শ্রমণের মতামতের ভিত্তিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ভোর পাঁচটায় বিশ্বশান্তি কামনায় পূজনীয় ভিক্ষুসংঘের বন্দনা ও প্রার্থনা, সকাল ছয়টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল নয়টায় সম্মিলিত বুদ্ধ পূজা, শিবলী পূজা, সমবেত প্রার্থনা, পুণ্যার্থীদের পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, পূজনীয় ভিক্ষুসংঘের সদ্ধর্ম দেশনা এবং বুদ্ধজয়ন্তী ২৫৭০ বুদ্ধাব্ধ উপলক্ষে কেক কাটা, সকাল দশটায় বিশ্বশান্তি কামনায় শান্তি শোভাযাত্রা, সকাল এগারটায় পূজনীয় ভিক্ষুসংঘের আহার গ্রহণ, বেলা তিনটায় পুণ্যার্থীদের খণ্ডকালীন ধ্যানানুশীলন, বিকাল চারটায় বুদ্ধ পূর্ণিমা শীর্ষক সদ্ধর্ম দেশনা ও আলোচনা সভা, সন্ধ্যা ছয়টায় বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা এবং সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের সমাপ্তি।

অনুষ্ঠানকে সার্বিকভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুচারুরূপে সম্পন্ন করতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে সভাপতি, জে বি এস আনন্দবোধি ভিক্ষুকে সাধারণ সম্পাদক ও ড. সুমনপ্রিয় মহাস্থবির অর্থ সম্পাদক করে চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র শুভ বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন পরিষদ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক ভদন্ত নন্দবোধি ভিক্ষু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষু, আপ্যায়ন সম্পাদক ভদন্ত জয়জ্যোতি স্থবির, সহআপ্যায়ন সম্পাদক বিমলানন্দ স্থবির, সদস্য ভদন্ত প্রিয়বোধি ভিক্ষু, ভদন্ত জ্ঞানবোধি ভিক্ষু, ভদন্ত শীলবোধি ভিক্ষু, ভদন্ত পঞঞাবোধি ভিক্ষু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ