1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মরণে আলোচনা সভা স্বাধীনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁও ও দিনাজপুরে শিল্পায়নের নতুন দিগন্ত: নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে – ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর  মীরসরাইয়ে প্রবাসীকে হামলা ও অপহরণ মামলায় এক আসামি গ্রেফতার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ঈদ সামগ্রী বিতরণে অনিয়মে প্রতিবাদ করা, আসাদুজ্জামান নূর নামে মিথ্যা সংবাদ প্রকাশ ঠাকুরগাঁওয়ে ‘আমরা গড়েয়াবাসী’র উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

পাঁচবিবিতে ব্যবসায়ীর টাকা ছিনতাই

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৭ মার্চ/২৬

জয়পুরহাটের পাঁচবিবি বালিঘাটা ইউপির ফেসকাঘাট এলাকায় পথ অবরোধ করে ফিল্মি স্টাইলে ব্যাবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। ছিনতাইকৃত টাকা উদ্ধার সহ ন্যায় বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার কাঁকড়া গ্রামের মৃত মহির মন্ডলের ছেলে বাছেদ মন্ডল

অভিযোগে জানা যায়, গতকাল সোমবার বিকালে বাছেদ যমুনা ব্যাংক পাঁচবিবি শাখা হতে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বড় মসজিদ গেইট থেকে পাওয়া টাকার জেড়ে বালিঘাটার দেবখন্ডার ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন ও ৩’টি মোটরসাইকেল যোগে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জিম্মি করে তার বাড়িতে নিয়ে যায়। বাছেদকে একটি গোডাউনে নিয়ে মারপিট করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
মোটরসাইকেল চালক রেজাউলকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে বাছেদকে টেনে বাড়ির ভিতর নেওয়ায় ভয়ে চিৎকার করলে মামুন হুমকি দেয়। প্রত্যক্ষদর্শী ফয়সাল রাজু বলেন, বাছেদ ও মামুনের ব্যবসায়িক লেনদেন ছিলো। পাওনা টাকাকে কেন্দ্র করে জিম্মি করে বাড়িতে আটকে রেখে মারধর করা ঠিক হয়নি। আটকের সময় বাছেদের কাঁধে ব্যাগ ছিলো, তবে টাকা নিয়েছে কিনা দেখিনি।

এবিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, তার সাথে ব্যবসায়িক পাওনা আছে কিন্তু ফেরৎ দিতে টালবাহনা করায় বাজার থেকে তাকে বাড়ি নিয়ে আসি। টাকা ছিনিয়ে নেওয়া ও মারপিট ঘটনাটি সম্পূর্ন মিথ্যা।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান বলেন, এবিষয়ে থানায় অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ