1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মরণে আলোচনা সভা স্বাধীনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁও ও দিনাজপুরে শিল্পায়নের নতুন দিগন্ত: নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে – ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর  মীরসরাইয়ে প্রবাসীকে হামলা ও অপহরণ মামলায় এক আসামি গ্রেফতার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ঈদ সামগ্রী বিতরণে অনিয়মে প্রতিবাদ করা, আসাদুজ্জামান নূর নামে মিথ্যা সংবাদ প্রকাশ ঠাকুরগাঁওয়ে ‘আমরা গড়েয়াবাসী’র উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশকাল: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
Yaw:294.98297,Pitch:-5.924150043270445,Roll:0.9510846229757703

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবুল হাসান ত্বহা।

এসময় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির ভয়াবহতা ও শহীদদের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মাওলানা ফজলে রাব্বি মোর্ত্তজাবি, সহকারী অধ্যাপক মাওলানা শাহাজাহান নেওয়াজ খোকন, সিনিয়র শিক্ষক রেজওয়ানুর রহমান, সহকারী শিক্ষক হামিদুল্লাহ আল মামুন প্রমুখ।

বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। এই দিনটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে হবে।আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ