নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সামাজিক সংগঠন ‘আমরা গড়েয়াবাসী’-এর উদ্যোগে দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়। উপহারের মধ্যে ছিল নতুন শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী ও থ্রি-পিস। সংগঠনের সভাপতি ইসরাইল আজাদের সভাপতিত্বে আয়োজিত এই বিতরণী সভায় প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক সরকার।বক্তারা বলেন, সামর্থ্যবানদের সামান্য সহযোগিতাই পারে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ‘আমরা গড়েয়াবাসী’ এই উদ্যোগ গ্রহণ করেছি এবং আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম ভূট্টো, গড়েয়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জাকিউর রহমান, গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজুল ইসলাম শাহ, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব,বিশিষ্ট ব্যবসায়ী লাবলু, সংগঠনের কোষাধ্যক্ষ ইউনুস আলী টুটুল, অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উপহার বিতরণে সহায়তা করেন।
নতুন পোশাক পেয়ে আগত সাধারণ মানুষের মাঝে ঈদের আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
Leave a Reply