নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার অর্থনৈতিক দৃশ্যপট বদলে দিতে এবং কৃষি ও শিল্প খাতের সমন্বিত উন্নয়নে এক মহাপরিকল্পনার শুভ সূচনা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলাধীন নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নদী খনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বক্তারা জানান, দেশব্যাপী নদী-নালা ও জলাশয় পুনঃখনন কর্মসূচির আওতায় এই উদ্যোগ স্থানীয় কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিল্পায়নের সম্ভাবনা যাচাই -একই দিনে অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা সরেজমিনে যাচাই করতে জেলা সফরের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি স্থানীয় বিসিক শিল্পনগরী, বিভিন্ন কোল্ড স্টোরেজ এবং প্রস্তাবিত শিল্পাঞ্চলগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি কাঁচামাল নির্ভর শিল্প স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ফলপ্রসূ আলোচনা সভা-পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে “ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় শিল্পায়নের সম্ভাবনা” শীর্ষক একটি উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন, শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের প্রধান এবং ব্যবসায়ী নেতারা অংশ নেন।
সভার মূল আলোচ্য বিষয়সমূহ: কৃষিপণ্যভিত্তিক ‘এগ্রো-বেজড’ শিল্প স্থাপন বিসিক শিল্পনগরীর আধুনিকায়ন ও নতুন উদ্যোক্তা সৃষ্টি,উত্তরবঙ্গে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে অদূর ভবিষ্যতে ঠাকুরগাঁও ও দিনাজপুর উত্তরবঙ্গের অন্যতম শিল্প হাবে পরিণত হবে।
Leave a Reply