আবু সাঈদ চৌধুরী :
গাজীপুর সিটি কর্পোরেশনের ঈদ সামগ্রী বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজল নিজের প্রভাব খাটিয়ে ঈদ সামগ্রী নিরপেক্ষভাবে বিতরণ না করে তার ঘনিষ্ঠ ও নিজস্ব লোকজনের মধ্যে বণ্টন করেছেন।
তৃণমূল বিএনপির নেতারা জানান, প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছানোর পরিবর্তে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে এসব বিতরণ করায় ও বাকিটা নিজে আত্মসা করেন। সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এ ঘটনায় স্থানীয় বিএনপির একাধিক নেতা প্রতিবাদ জানান।
প্রতিবাদের জেরে আসাদুজ্জামান নূর নামের এক ব্যক্তির মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশ করানো হয়েছে। তাদের দাবি প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এমন সংবাদ প্রচার করা হয়েছে। ত্যাগী ও সংগ্রামী নেতা এমন মিথ্যাচার সংবাদ প্রকাশ করার আমাদের দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে তৃণমূল বিএনপি নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “ঈদের মতো একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অনিয়ম ও স্বজনপ্রীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা প্রকৃত ঘটনা তুলে ধরেছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনকল্যাণমূলক কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে জনগণের আস্থা নষ্ট হবে এবং বিএনপি দলের যে আস্থা জনগণের রয়েছে তা কিছুটা হলে ভিন্ন হয়েছে এতে এই সমস্ত নেতাকর্মীকে দলের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ ধরনের বিতর্ক আরও বাড়বে।
Leave a Reply