নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এর স্মরণে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ মার্চ) কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মোতালেব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), সরদার মোস্তফা শাহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন , জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর করিম, সাবেক উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), রংপুর অঞ্চল ও সাবেক জেলা শিক্ষা অফিসার মুহম্মদ জালাল উদ্দিন,জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, জেলা তথ্য অফিসার এইচ.এম.শাহাজাহান মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী প্রমুখ।
সভায় বক্তারা ২৫ মার্চের সেই ভয়াল কালরাত্রির নির্মম গণহত্যার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশপ্রেম, স্বাধীনতার মূল্যবোধ ও সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
এসময় অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply