1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি জেলের তালা খুললেই ফের মাদক কারবারে ‘নবী-নিপা’: উদ্যানজুড়ে ১৫ সদস্যের বিশাল সিন্ডিকেট। বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সাংবাদিক সুজন মন্ডলের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের বিশাল মানববন্ধন

  • প্রকাশকাল: সোমবার, ৯ মার্চ, ২০২৬

শ্রীপুর প্রতিনিধি :

দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাহসী সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর শহর সারা বাংলাদেশের সাংবাদিকগন। ৯ মার্চ (সোমবার) সকালে শ্রীপুর মডেল থানার সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তিনি বলেন দেশের সরকার আসে সরকার যায় কিন্তু সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি সুরাহা হয় না। কিছুদিন পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন সাংবাদিকদের কে যেন হয়রানি না করা হয়। কিন্তু নেতাদের কথা শুধু বক্তিতা বিবৃতিতেই শোভা পায় বাস্তবে বাস্তবতা পায়না । তিনি দৃঢ় কন্ঠে বলেন সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করে নিলে সারাদেশে সাংবাদিকদের আন্দোলন গড়ে তুলবে। সাংবাদিকরা এই মিথ্যা মামলাকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।
সকাল থেকেই শ্রীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা থানা চত্বরে জড়ো হতে থাকেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সত্য সংবাদ প্রকাশ করার জেরে একটি স্বার্থান্বেষী মহল সুজন মন্ডলকে হেনস্তা করার উদ্দেশ্যে এই ভিত্তিহীন মামলা সাজিয়েছে।

প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রীপুরের সাংবাদিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ।

টিপু সুলতান সাধারণ সম্পাদক, শ্রীপুর প্রেসক্লাব।

আশরাফুল আলম সরকার: সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা।
সোহাগ প্রধান: সভাপতি, শ্রীপুর থানা রিপোর্টার্স ক্লাব।
এছাড়াও শ্রীপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন মানবাধিকার কর্মী এবং স্থানীয় অসংখ্য সংবাদকর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

প্রতিবাদ সভায় টিপু সুলতান বলেন, “সুজন মন্ডল একজন পেশাদার সাংবাদিক। তার বিরুদ্ধে মামলা দেওয়া মানে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হানা। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আশরাফুল আলম সরকার তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মিথ্যা মামলা দিয়ে ভয় দেখিয়ে সত্য ধামাচাপা দেওয়া যাবে না। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এই হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি।

অন্যদিকে, সোহাগ প্রধান বলেন, শ্রীপুরের সাংবাদিক সমাজ আজ ঐক্যবদ্ধ। সুজন মন্ডলের ওপর এই অন্যায় আমরা মেনে নেবো না। অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহার করে তাকে হয়রানি মুক্ত করতে হবে।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সুজন মন্ডলের বিরুদ্ধে থাকা ‘গায়েবি’ মামলার কার্যক্রম স্থগিত না করলে উপজেলার সকল সাংবাদিক সংগঠন মিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি মৌখিক দাবি উত্থাপন করেন এবং পরে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

প্রতিবাদ সভায় শ্রীপুরের সর্বস্তরের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত থেকে প্রমাণ করেছেন যে, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে তারা কোনো আপস করবেন না। সভায় উপস্থিত সাংবাদিকরা সমস্বরে শ্লোগান দেন— সাংবাদিক হয়রানি সইবে না আর শ্রীপুর,মিথ্যা মামলা প্রত্যাহার করো, করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ