1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি জেলের তালা খুললেই ফের মাদক কারবারে ‘নবী-নিপা’: উদ্যানজুড়ে ১৫ সদস্যের বিশাল সিন্ডিকেট। বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মধুপুরে চাঞ্চল্যকর অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার

  • প্রকাশকাল: রবিবার, ৮ মার্চ, ২০২৬

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের বানী সিনেমা হলের সামন হতে ব্যাটারী চালিত ইজিবাইক (অটো) চুরির মামলার আসামী গ্রেফতারসহ রহস্য উদঘাটন করেছেন মধুপুর থানা পুলিশ।

শনিবার (৭ মার্চ) দুপুর অনুমান আড়াই টার দিকে মধুপুর পৌরশহরের বানী সিনেমা হলের সামনে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপর হতে একটি ব্যাটারী চালিত ইজিবাইক (অটো) চুরির ঘটনা ঘটে।
উক্ত ইজিবাইক ( অটো) অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা।
জানা যায়, চুরির ঘটনার পর পরই অটোর মালিক মোঃ আলামিন হোসাইন বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার, (মধুপুর সার্কেল) , আরিফুল ইসলাম এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর ইকবাল এর নেতৃত্বে মধুপুর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন, এসআই সেলিম সিকদার সহ একটি বিশেষ টিম ঘটনাটি তদন্ত শুরু করেন এবং ব্যাটারী চালিত ইজিবাইক (অটো) উদ্ধারের জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার এক পর্যায়ে রবিবার (৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান আড়াইটার সময় ঘাটাইল উপজেলাধীন পোড়াবাড়ী এলাকায় পোড়াবাড়ী বাজারে মিজানের গ্যারেজ হতে একজন আসামী গ্রেফতার সহ ব্যাটারী চালিত লাল রঙের ইজিবাইক (অটো) উদ্ধার করে মধুপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মিজানুর রহমান (৩৮)। গ্রেফতারকৃত মিজানুর রহমান ঘাটাইল উপজেলাধীন চকপাকুটিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
গ্রেফতারকৃত চোর মো.মিজানুর রহমান চুরির ঘটনার সাথে সম্পৃক্ততার কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে বলে জানান, মধুপুর থানার অফিসার ইনচার্জ মো.জাফর ইকবাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ