1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

নেছারাবাদে অনুদানের তালিকা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১

  • প্রকাশকাল: রবিবার, ৮ মার্চ, ২০২৬

আরিফ বিল্লাহ
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে অনুদানের তালিকা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১
পিরোজপুরের নেছারাবাদে কৃষকদের জন্য সরকারি সার ও কীটনাশক অনুদানের তালিকা তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬নং দৈহারি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লাবলু হাওলাদার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সুমি বেগম (৩১) বাদী হয়ে দৈহারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামাতের সভাপতি কাওসার হাওলাদারকে প্রধান আসামি করে ৪জনের নাম উল্লেখ সহ এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে নেছারাবাদ থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ৬নং দৈহারি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা দৈহারি এলাকার আব্দুল খালেক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে বেল্লাল মৃধার চায়ের দোকানে বসে লাবলু হাওলাদার কৃষকদের জন্য সরকারি সার ও কীটনাশক অনুদানের তালিকা প্রস্তুত করছিলেন।

এ সময় অভিযুক্ত জামায়াত নেতা কাওসার হাওলাদারের নাম তালিকার শেষের দিকে থাকায় তিনি ক্ষিপ্ত হয়ে লাবলু হাওলাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে বাধা দিলে কাওসার হাওলাদারসহ নান্নু হাওলাদার, আনজিরা আক্তার বেবী ও আল আমিন হাওলাদার এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে কাওসার হাওলাদার হাতে থাকা কীটনাশকের কাচের বোতল ভেঙে লাবলু হাওলাদারের মাথায় আঘাত করেন। এতে তার মাথার মাঝ বরাবর গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে মাথার ডান ও বাম পাশেও কাচের বোতল দিয়ে আঘাত করা হয়। লাবলু হাওলাদারের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা তাদের খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত লাবলু হাওলাদারকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা কাওসার হাওলাদার বলেন, “সার ও কীটনাশক বিতরণের তালিকা তৈরির সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা পাঁচজন মিলে আমাকে মারধর করে। আমি নিজেকে বাঁচাতে গিয়ে লাবলুকে ধাক্কা দিলে তিনি দোকানের ঝাঁপের ওপর পড়ে গিয়ে হয়তো মাথা কেটে গেছে। বর্তমানে আমিও পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।”

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ