1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া

  • প্রকাশকাল: শনিবার, ৭ মার্চ, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

ঢাকার রাজধানীর আইডিইবি ভবনে সেনবাগবাসীর এক ব্যতিক্রমী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ কল্যাণ সমিতির উদ্যোগে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা প্রদান, বার্ষিক সাধারণ সভা (এজিএম), ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৬ মার্চ ) আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত সেনবাগবাসী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক ডিআইজি আবদুল মাবুদ দুলাল এবং সেনবাগ সেতুবন্ধনের সভাপতি ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি এবিএম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

বক্তারা বলেন, সেনবাগবাসীর ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব। বিশেষ করে ঢাকায় অবস্থানরত সেনবাগবাসীর মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা শেষে দেশ, জাতি এবং সেনবাগবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকলের অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত সেনবাগবাসীরা এটিকে একটি স্মরণীয় ও সফল আয়োজন হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ