1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মকবুল হোসেন,
স্টাফরিপোটার

“পাট দিবস গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ৬ মার্চ ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মু. সাইফুল্লাহিল গালিব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার বলেন, নদীমাতৃক দেশ ও সোনালি আঁশের দেশ হিসেবে বাংলাদেশ একসময় বিশ্বে পরিচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে এই দুটি ঐতিহ্য আজ বিলীন হওয়ার আশঙ্কার মুখে পড়েছে। পানির উৎস কমে যাওয়ায় পাটের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ উভয়ই বাধাগ্রস্ত হচ্ছে, যা পাট খাতের জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, বর্তমানে পাটজাত পণ্যের ব্যবহার অনেক ক্ষেত্রেই সৌখিন পণ্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। যদি পাটের ব্যবহার শুধু সৌখিনতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে ভবিষ্যতে এই শিল্প আরও সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই পাটজাত পণ্যের ব্যবহারকে আরও বিস্তৃত ও প্রয়োজনভিত্তিক করার ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। পাটকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব পাশাপাশি নতুন নতুন পাটজাত পণ্য উদ্ভাবন ও উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ সৃষ্টি করা যেতে পারে। পাটের ব্যবহার বাড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি মো. এনামুল হক বলেন, পরিবেশবান্ধব হওয়ায় বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। কৃষকদের পাট চাষে আগ্রহী করতে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পাট অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ