1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

জাতীয় প্রেসক্লাবে পবিপ্রবির উপাচার্য–উপ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব–এর সামনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য ও এক অধ্যাপকের অপসারণসহ ১৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ঢাকায় অবস্থানরত পটুয়াখালী জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান এবং বিশেষ কর্মকর্তা অধ্যাপক জামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তোলেন। তারা দাবি করেন, উপাচার্য ও উপ-উপাচার্যের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ এবং তা রাজনৈতিক সুপারিশের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ৪৫৩ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও কমিশন বাণিজ্য হয়েছে। এ অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে অধ্যাপক জামাল হোসেনের নিয়োগ ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়েও তদন্ত দাবি করা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব ও ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ১৪ দফা দাবি উত্থাপন করেন। দাবির মধ্যে রয়েছে— অভিযুক্তদের অপসারণ, উন্নয়ন প্রকল্পে অনিয়মের তদন্ত, জাল সনদের অভিযোগ যাচাই, প্রশাসনিক দুর্নীতির বিচার এবং বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করা।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ