কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে স্থানীয় শান্তির হাট বাজার সহ বিভিন্ন স্থানে যানজট নিরসনকল্পে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু । এই বিষয়ে বিভিন্ন গাড়ির যাত্রী ও চালক , এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ সন্তুষ্ট প্রকাশ করেছেন। এই বিষয়ে তাঁরা পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মোঃ হারুনের ও ওনার অধিনস্ত হাইওয়ে পুলিশের দ্বায়িত্ব পালন করতে দেখে খুবই শুন্তূষ্ট প্রকাশ করেছেন। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ হারুন প্রতিদিন পটিয়া নতুন ব্রীজ থেকে শুরু করে বিজি ট্রাষ্ট পর্যন্ত অভিযান পরিচালনা করছেন।পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এলাকায় কোন ধরনের চান্দাঁবাজী ও যানযট যেন না হয় তাঁর জন্য কঠোর ভাবে দ্বায়িত্ব পালন করছেন। এই বিষয়ে প্রতিনিধি জানতে চাইলে বিভিন্ন গাড়ির যাত্রী, চালক, শান্তির হাটের ব্যবসায়ীরা জানান মহাসড়কের কোন না কোন স্থানে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোঃ হারুনের নেতৃত্বে অভিযান চালাতে চোখে পড়ে যা আসলেই প্রশংসার দাবিদার।আমরা পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ হারুন স্যার ও সকল হাইওয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমরা আশাবাদী এই ঈদে পটিয়া ক্রসিং হাইওয়ে সড়ক যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশ যেই ভাবে দ্বায়িত্ব পালন করছেন এতে করে ঈদে পটিয়া ক্রসিং হাইওয়ে সড়ক দুর্ঘটনা , যানযট ও চাঁন্দাবাজ মুক্ত থাকবে। এই বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ হারুনের নেতৃত্বে অভিযান চলাকালীন সময়ে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম শান্তির হাট বাজারে উপস্থিত হলে ওসি মোঃ হারুনের নেতৃত্বে অভিযান নজরে পড়ে সাংবাদিক কামরুল ইসলাম ওসি মোঃ হারুনের সাথে কথা বলতে গেলে ওসি সাহেব বলেছেন আমরা এমনিতেই প্রতিদিন অভিযান পরিচালনা করি এই ছাড়া ও বর্তমান সময়ে আমাদের অভিযান আরো কঠোর ভাবে চালিয়ে যাচ্ছি কেননা সামনে ঈদ ঘনিয়ে আসছে বিভিন্ন দুরদারন্তের মানুষ বাড়ি ঘরে ঈদ করতে যাবেন তারা যেন ঈদের আনন্দ নিয়ে যাওয়ার পথে কোন প্রকার যানযট ও দূর্ঘটনার , চাঁন্দাবাজদের শিকার না হয়। হাইওয়ে সড়কের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান চলমান থাকবে এই ছাড়া ও তিনি দেশবাসীর প্রতি ঈদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করছেন।
Leave a Reply