1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

মুন্সিগঞ্জে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত ২

  • প্রকাশকাল: বুধবার, ৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জে বৈদ্যুতিক তার চুরির অপবাদে স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। তারা দুজনই বেদে সম্প্রদায়ের লোক বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি হচ্ছে খবর পেয়ে সন্দেহজনকভাবে দুজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের গণপিটুনি দিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। খবর পেয়ে সাকলে ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরে এলাকাটিতে চোরের উপদ্রব বেড়েছে। এজন্য গ্রামবাসীরা মিলে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছিলেন। মধ্যরাতে উপজেলার সাতঘড়িয়া গ্রামের সরকারি কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরি করা হচ্ছে খবর ছড়িয়ে পড়লে দুজনকে আটকে রেখে গণপিটুনি দেন এলাকাবাসী।

নিহতরা হলেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে নিহত দুজন হাতেনাতে ধরা পড়েছে এমন কোনো তথ্য-প্রমাণ পুলিশ পায়নি। নিহতদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ডে চুরির অপবাদ দিয়ে উত্তেজনার সৃষ্টি করা হয়। তাদের গণপিটুনি দেওয়া হয়। এতে দুজনেরই মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ