1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ

  • প্রকাশকাল: বুধবার, ৪ মার্চ, ২০২৬

জুয়েল খন্দকার, নিজস্ব প্রতিবেদক :- প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ—পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ-এর বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রায় ২৪ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বাসসের এমডি ও প্রায় ৪০০ সাংবাদিকের নামে জাল স্বাক্ষর দেখিয়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালার খাতে অর্থ উত্তোলন করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিধিবহির্ভূতভাবে ৩৯ জনকে অস্থায়ী নিয়োগ দেন। এদের অনেকেই তার ঘনিষ্ঠ ব্যক্তি বলে দাবি করা হয়েছে। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা আপত্তি জানালে তাদের বদলি, প্রেষণ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সবচেয়ে আলোচিত ঘটনা, ২০২৫ সালের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি—এই দুই দিনে চারটি আলাদা কর্মশালার নামে মোট ২৩ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বিল দেখানো হয়। “তারুণ্যের উৎসব-২০২৫”, “জুলাই গণ অভ্যুত্থান”, “গণ আন্দোলনের দিশা ও দর্শন” এবং একটি চলচ্চিত্র-প্রদর্শনীর নামে বিপুল অঙ্কের অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০০ সাংবাদিকের ভাতা ও যাতায়াত খরচের নামে জাল স্বাক্ষর, এবং কয়েকজন আলোচকের সম্মানীর নামে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ১ কোটি ১২ লাখ টাকা অন্য হিসাবে স্থানান্তর, টেন্ডার ছাড়াই ভবন সংস্কারের নামে কোটি টাকার বিল পরিশোধ এবং বিদেশ সফরের আগে অনুমোদনবিহীন চেক ইস্যুর অভিযোগও রয়েছে।

অভিযোগকারীরা বলছেন, এসব অনিয়মের প্রমাণ হিসেবে ভুয়া বিল-ভাউচারের কপি সংযুক্ত রয়েছে এবং নিরপেক্ষ তদন্ত হলে আরও বড় অঙ্কের দুর্নীতি বেরিয়ে আসতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মহাপরিচালক বা পিআইবি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ