1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

বাবাকে দেখতে বাড়ি ফেরা হলো না : ফেসবুকে লিখেছিলেন “এবার গন্তব্য আমার পরিবার”, সড়ক দুর্ঘটনায় ফায়ার ফাইটার প্রান্তের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলার কর্মস্থল থেকে অসুস্থ বাবাকে দেখতে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত মন্ডল (২৩) নামে এক ফায়ার ফাইটারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত মন্ডল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন এলাকার পুনিল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনে অগ্নিনির্বাপক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীরা জানান, কয়েকদিন ধরে প্রান্তের বাবা অসুস্থ ছিলেন। বাবার চিকিৎসার জন্য মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি পাঁচ দিনের সিএল ছুটি নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
বাড়ির পথে রওনা হওয়ার সময় ফেসবুক স্টোরিতে নিজের মোটরসাইকেলের ছবি পোস্ট করে প্রান্ত লিখেছিলেন, “এবার গন্তব্য আমার পরিবার।” কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।
পথিমধ্যে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
প্রান্ত মন্ডলের পরিবার সূত্রে জানা যায়, তিনি পরিবারের একমাত্র ছেলে। তার স্ত্রী, এক বছরের শিশু সন্তান মুগ্ধ, অসুস্থ বাবা-মা এবং এক বড় বোন রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
সহকর্মীরা বলেন, প্রান্ত ছিলেন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও দায়িত্বশীল একজন ফায়ার ফাইটার। সব সময় হাসিমুখে দায়িত্ব পালন করতেন তিনি। তার এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
এদিকে প্রান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনসহ স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়। সহকর্মীরা তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ