1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বুধবার, ৪ মার্চ, ২০২৬

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে আসন্ন ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা আজ ৪ মার্চ বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

আসন্ন ঈদকে সামনে রেখে বাজার ও শপিংমলসমূহে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান। ঈদে ক্রেতা, বিক্রেতাদের নিরাপদ এবং স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান। সভায় ময়মনসিংহ জেলা পুলিশ, এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ময়মনসিংহ জেলা ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ