1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

চট্টগ্রামে ‘বড় সাজ্জাদ’ নেটওয়ার্কে বড় ধাক্কা: দেশি-বিদেশি অস্ত্র ও ৮৮০ ইয়াবাসহ ২ অনুসারী গ্রেপ্তার

  • প্রকাশকাল: বুধবার, ৪ মার্চ, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হেনেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, শত শত গুলি, ৮৮০ পিস ইয়াবা ও বিভিন্ন সরঞ্জামসহ দুই অনুসারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনাও ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারী ) ভোর রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার চালিতাতলী বাজার সংলগ্ন আমিন উল্লাহ হাজী বাড়িতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা সেখানে অবস্থান করছিল।

অভিযানে গ্রেপ্তার হন- ওয়াজেদিয়া এলাকার মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) একই এলাকার মো. জসিম (৩৫)

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে- ২টি বিদেশি পিস্তল, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১টি বিদেশি এসএমজি (ম্যাগাজিনসহ), ১টি দেশীয় পাইপগান, ৪৫৫ রাউন্ড তাজা পিস্তলের গুলি,১৪টি শর্টগানের কার্তুজ ও ১টি খালি কার্তুজ,৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট, চাপাতি, রামদা, ছোরা ও কাঁচিসহ ধারালো অস্ত্র, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল,২টি বডি ওয়ার্ন ক্যামেরা, অস্ত্রের কিট বক্স, স্প্রে কিট, ড্রিল মেশিন, পলিথিন সিল মেশিন,১টি মোটরসাইকেল।

গোলাগুলির ঘটনা
অভিযানকালে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি করেছে পুলিশ। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

পুলিশ যা বলছে
সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, এ ঘটনায় বড় সাজ্জাদের ভাইয়ের ছেলে মোহাম্মদ ও কেইস ইকবালসহ আরও কয়েকজন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

চট্টগ্রামে ‘বড় সাজ্জাদ’ নেটওয়ার্কে এই অভিযানে একদিকে যেমন অস্ত্রভাণ্ডার উন্মোচিত হয়েছে, অন্যদিকে ইয়াবা ব্যবসার ভয়ংকর চিত্রও সামনে এসেছে। নগরবাসীর প্রশ্ন—এই নেটওয়ার্কের পেছনে আর কারা? অভিযান চলমান থাকায় আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ