1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

ভালুকায় চয়েজ মোটর বাইক পয়েন্টের মালিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে

  • প্রকাশকাল: বুধবার, ৪ মার্চ, ২০২৬

রবিউল আলম রাজু :

ভালুকা উপজেলা বাস স্টেশনের ১০০ গজ পূর্ব পাশে অবস্থিত চয়েজ বাইক পয়েন্টের মালিক এম এ সামাদ চয়েজ মিয়া-এর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক অসহায় নারীর সঙ্গে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী আঁখি (ঢাকা উত্তরখান) অভিযোগ করে জানান, এম এ সামাদ চয়েজ মিয়া তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন বিভিন্ন স্থানে ও তার নিজের বাসায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের কথা বললে তিনি তা অস্বীকার করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন।
এ বিষয়ে অভিযোগটি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকায় অভিযোগ করলে, ঘটনার সত্যতা জানতে পত্রিকার সিনিয়র সাংবাদিক রবিউল আলম রাজু মুঠোফোনে অভিযুক্ত এম এ সামাদ চয়েজ মিয়ার সঙ্গে যোগাযোগ করেন।
অভিযোগ রয়েছে, ফোনে কথা বলার সময় এম এ সামাদ চয়েজ মিয়া সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশসহ বিভিন্ন হুমকি প্রদান করেন। পাশাপাশি তিনি পত্রিকা অফিস বন্ধ করে দেওয়ার হুমকিও দেন বলে জানান সংশ্লিষ্ট সাংবাদিক।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী নারী প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়ে বলেন, “আমি প্রতারণার শিকার হয়েছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে অভিযুক্ত এম এ সামাদ চয়েজ মিয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি প্রতিবেদককে হুমকি ও গালিগালাজ ছাড়া কোনো মন্তব্য দেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে অভিযোগ জানানো হচ্ছে। দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ