1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

গাজীপুর জেলা পরিষদে দৃশ্যমান পরিবর্তন, সৃজনশীল উদ্যোগে প্রশংসিত প্রধান নির্বাহী কর্মকর্তা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

আবু সাঈদ চৌধুরী:

গাজীপুর জেলা পরিষদ-এ নতুন প্রাণের সঞ্চার হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে। গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রতিষ্ঠানটিকে আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব রূপ দিতে একাধিক সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। স্বল্প সময়ের মধ্যেই তার পরিকল্পিত পদক্ষেপ ও সৃজনশীল চিন্তাধারা জেলা পরিষদের সার্বিক কর্মকাণ্ডে গতি এনেছে, যা কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ভাঙচুরে জেলা পরিষদ প্রাঙ্গণের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ধ্বংসস্তূপকে অবহেলায় ফেলে না রেখে প্রধান নির্বাহী কর্মকর্তা সেখানে নান্দনিক রূপায়ণের উদ্যোগ নেন। ভাঙা মোড়ালের এক পাশে গাজীপুর জেলার মানচিত্র এবং অপর পাশে বাংলাদেশের মানচিত্র শিল্পসম্মতভাবে ফুটিয়ে তুলে সেটিকে একটি প্রতীকী স্থাপনায় রূপ দেওয়া হয়। এতে শুধু প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধি পায়নি, বরং ধ্বংসের স্থানে সৃজনশীল পুনর্গঠনের এক ইতিবাচক বার্তাও ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহের মধ্যেই তিনি প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনেন। কর্মকর্তা-কর্মচারীদের জন্য আইডি কার্ড প্রবর্তন, নতুন অফিস রেজিস্টার সংযোজনের মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা জোরদার, অফিস কম্পাউন্ডে গাজীপুর ও বাংলাদেশের মানচিত্র স্থাপন, দীর্ঘদিন বেহাত হয়ে থাকা মূল্যবান জমি উদ্ধারে উদ্যোগ এবং রাজস্ব আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্য বকেয়া পরিশোধ, নতুন ভবন নির্মাণ পরিকল্পনা, জেলা পরিষদের আওতাধীন মার্কেট ও হাট-ঘাট পুনরুদ্ধার, কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়া শুরু এবং প্রকল্প ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ—সব মিলিয়ে প্রতিষ্ঠানে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা।
প্রশাসনের অভ্যন্তরে দায়িত্ববোধ ও কর্মস্পৃহা বৃদ্ধির পাশাপাশি জেলা পরিষদকে একটি কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার এ প্রচেষ্টা স্থানীয় পর্যায়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। সচেতন মহলের অভিমত, এই ধারাবাহিকতা বজায় থাকলে গাজীপুর জেলা পরিষদ শিগগিরই দেশের একটি আদর্শ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উদাহরণ হয়ে উঠবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ