1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

বগুড়ায় জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ২

  • প্রকাশকাল: সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াত নেতা হাফেজ মাওলানা সাইফুল ইসলামকে (৪১) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে সোমবার (২ মার্চ) ভোরে পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। এর আগে রবিবার (১ মার্চ) সকালে শহরের মাহবুবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বগুড়া শহরের খান্দার এলাকার মৃত নওশেদ আলীর ছেলে। তাঁর আদি বাড়ি নন্দীগ্রাম উপজেলার রামকৃষ্ণপুর এলাকায়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র বগুড়া শহর শাখার ওলামা বিভাগের রুকন ও দায়িত্বশীল ছিলেন বলে নিশ্চিত করেছেন শহর জামায়াতের প্রচার সম্পাদক ইকবাল হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন—ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম (৩২) এবং মোছা. বেবী খাতুন (৫২)। তাঁরা দুজনই শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব ও মামলা সূত্রে জানা যায়, ১ মার্চ সকালে সাইফুল ইসলাম তার ক্রয়কৃত জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ ইয়ার মোহাম্মদ ও তাঁর সহযোগীরা সেখানে গিয়ে কাজে বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে ইয়ার মোহাম্মদ একটি চাকু বের করে সাইফুলের তলপেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের দুলাভাই মো. আলী আজম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। সোমবার ভোরে বগুড়ার ধুনট উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি ইয়ার মোহাম্মদকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। একই দিন ভোরে শহরের ঠনঠনিয়া এলাকা থেকে বেবী খাতুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ