1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ নতুন দুই উপজেলা অনুমোদন: ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণে উৎসবমুখর জনপদ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ স্কুলে যাওয়ার সময় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার তেরখাদায় মরহুম মোঃ মিজা মোল্লার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জুড়ী মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান অবৈধ বালু উত্তোলনে অভিযান: ৫ বাল্কহেড জব্দ, ড্রেজারসহ সরঞ্জাম আটক বোনের বাসায় বেড়াতে এসে লাশ হয়ে ফিরল রাজু তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা কালিয়াকৈরে পরিবেশ সংরক্ষণে বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয় আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী

কালিয়াকৈরে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশকাল: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কবরী বেগম (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাশাকৈর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কবরী বেগম ওই এলাকার কাবেল উদ্দিনের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর কবরীর একটি পুত্রসন্তান জন্ম হয়। পরে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন। পারিবারিক ও মানসিক নানা দুশ্চিন্তার কারণে সোমবার রাতের কোনো এক সময় তিনি নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ