1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ কুড়িগ্রাম সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়” বেগমগঞ্জ থানার কার্যক্রমে সন্তোষ, অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযানগোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে।

বোনের বাসায় বেড়াতে এসে লাশ হয়ে ফিরল রাজু

  • প্রকাশকাল: শুক্রবার, ৮ মে, ২০২৬

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪

চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে
বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাসান (ডাকনাম রাজু)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম আবুল কালাম। জানা গেছে, তিনি বোনের বাসায় বেড়াতে এসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে বাসা থেকে বের হয়ে রাস্তায় আসার সঙ্গে সঙ্গেই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ১১ বছর বয়সী শিশু মোছা. রেশমি আক্তার। তার বাবার নাম রিয়াজ আহমেদ এবং মা সাবেরা বেগম। তাদের বাসা নগরীর বায়েজিদ থানাধীন রোহুবাদ কলোনির শহিদ মিনার গলিতে।
আহতের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রেশমি দোকানে যাওয়ার সময় হঠাৎ গুলিবর্ষণের মধ্যে পড়ে। একটি গুলি তার চোখে লাগে, ফলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নেওয়া হলে চিকিৎসকরা প্রথমে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ খতিয়ে দেখছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ