1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ কুড়িগ্রাম সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়” বেগমগঞ্জ থানার কার্যক্রমে সন্তোষ, অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযানগোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে।

স্কুলে যাওয়ার সময় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

  • প্রকাশকাল: শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর রাণীনগরে টিফিন শেষে স্কুলে ফেরার পথে চকলেটের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে ১১ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রাজ্জাককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) রাতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত শনিবার (২ মে) দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটে।

গ্রেফতার আব্দুর রাজ্জাক উপজেলার পারইল ইউনিয়নের মৃত মজিবর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। শনিবার দুপুরে টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যায় ওই শিশু। খাবার খেয়ে স্কুলে ফেরার পথে অভিযুক্ত রাজ্জাক ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি গত সোমবার জানাজানি হয়। এরপর থেকে এলাকার কতিপয় মাতব্বরা গ্রাম্য সালিশের মাধ্যমে অর্থের বিনিময়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, ন্যায়বিচার পেতে বৃহস্পতিবার রাতে আমরা থানায় মামলা দায়ের করেছি। ধর্ষকের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ