মোঃ সাব্বির হোসেন নিউজ ডেস্ক।
*খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম মোঃ মিজা মোল্লা এর আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
*শুক্রবার, ৮ মে বাদ জুমা মরহুমের বাসভবন সংলগ্ন হাড়িখালী কৃষি কলেজ প্রাঙ্গণে মোঃ আব্দুর কাদের ও পারিবারিক উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাড়িখালী কৃষি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর কাদের।
*মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে মরহুমের জীবনাদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন অধ্যক্ষ মোঃ আব্দুর কাদের।
তিনি বলেন, মরহুম মোঃ মিজা মোল্লা ছিলেন একজন পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ। এলাকার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের কল্যাণে তাঁর অবদান অবিস্মরণীয়। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি।”_
*আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত, কবরের আজাব থেকে মুক্তি এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা বাবুল শেখ। এসময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত মুসল্লি ও স্বজনরা।
*এ দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্র ও স্থানীয় মুসল্লিসহ প্রায় এক হাজারেরও বেশি ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
মিলাদ শেষে উপস্থিত সকলের জন্য দুপুরে ভোজের আয়োজন করা হয়
Leave a Reply