1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন কিরণ ৫৭ নং ওয়ার্ড কাউন্সিল পদ পার্থী

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে

  • প্রকাশকাল: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৮ জানুয়ারি) রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল, তার ছোট ভাই মুরাদ মন্ডল ও বাপ্পি মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন জেলা দায়রা জজ আদালত, কুড়িগ্রাম। 

মামলা সূত্রে জানা গেছে, মামলাটি নম্বর ১৯১/২০২৫, দায়েরের তারিখ ৩ অক্টোবর ২০২৫। এতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৪০ জনকে আসামি করা হয়। চেয়ারম্যান দীপ মন্ডল ছিলেন মামলার ১ নম্বর আসামি এবং তার দুই ভাই ২ ও ৩ নম্বর আসামি।

ঘটনাটি ঘটে গত ২ অক্টোবর ২০২৫ রাত সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ৯ জন আহত হন।

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, চেয়ারম্যান দীপ মন্ডল বিএনপির কোনো পদে না থেকেও বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে সঙ্গে নিয়ে দলীয় কর্মসূচি করতে চেয়েছেন। নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে হামলা চালানো হয়।

তিনি আরও দাবি করেন, উপজেলার নুনখাওয়া ইউনিয়নে অনুষ্ঠিত একটি বিএনপি কর্মসূচিকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ