1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা এনএসসির অনুমোদনে কবিরহাট ক্রীড়া সংস্থার নতুন যাত্রা মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

কোথাও সংবাদিক কোথাও এসবি পরিচয়ে প্রতারণা

  • প্রকাশকাল: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

মোঃ আব্দুল আলিম (পিতাঃ জামাত আলী, গ্রাম ভুলকাটাতিয়া, ইউনিয়নঃ রূপবাটি, থানাঃ শাহজাদপুর, জেলাঃ সিরাজগঞ্জ, মোবাইলঃ ০১৭১৩৩৮০২২৬) কারও কাছে সাংবাদিক কারও কাছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) শাখায় চাকরি করে পরিচয় দিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলে ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়।

ভুক্তভোগী শেরপুর জেলার মোঃ নজরুল ইসলাম জানান তার কাছ থেকে ফায়ার সার্ভিসে ড্রাইভার পদে ১০ লক্ষ টাকা চুক্তিতে চাকরি দিবে বলে প্রতারক আব্দুল আলীম ২৭শে আগস্ট তার ডাচ বাংলার একাউন্ট নাম্বার ১৩৭১৫১০১৯০৬৭৯ তে ১ লক্ষ টাকা নেন, পরবর্তীতে আরও ৩ লক্ষ টাকা নগদ নেন এবং প্রার্থীর দুইটি ব্লাঙ্ক চেক স্বাক্ষর সহ এবং ৩০০টাকার ব্লাঙ্ক স্ট্যাম্পেও স্বাক্ষর সহ জমা নেন। চাকরি না হলে তিনি টাকা ও চেক ফেরত দেওয়ার কথা বলেন।

চাকরি না হওয়াই তার কাছ থেকে টাকা, চেক ও স্ট্যাম্প ফেরৎ চাইলে দৈনিক জন জাগনণ পত্রিকার কার্ড দেখিয়ে ভয় দেখায় এবং বলে চুপ থাকবেন না হলে আমি পুলিশ দিয়ে এবং সাংবাদিক দিয়ে আপনাদের ক্ষতি করব। ভয়ে নজরুল ইসলাম কাওকে কিছু বলতেও পারছেন না বলে জানান। তিনি আরও বলেন এধরণের প্রতারকদের যথাযথ শাস্তি হওয়া উচিত। কারণ সে কখনও সাংবাদিক আবার কখনও পুলিশের পরিচয় দিচ্ছে। তিনি আরও বলেন টাকাগুলো তাৎক্ষণিক ঋণ করে নিয়ে দিয়েছেন, চাকরি হলে জমি বিক্রি করে দিয়ে দিবেন বলে। বর্তমানে পাওনাদারদের ঝামেলায় বাজারে আমার দোকানও সবসময় খুলতে পারছি না। আমি আর্থিক ভাবে খুবিই ক্ষতিগ্রস্থ হয়ে গেছি।

প্রতারকের পরিচয় দেওয়া পত্রিকা দৈনিক জন জাগরণে খোঁজ নিয়ে জানা যায় দৈনিক জন জাগরণ থেকে তার নামে কোন কার্ড ইস্যূ করা হয়নি। পত্রিকা অফিস থেকে জানানো হয় তারা প্রতিষ্ঠানের পক্ষথেকে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবেন।

ভুক্তভোগী আরও বলেন সে এখন ফোনও ধরেনা। এই অবস্থায় আমি মানসিক এবং অর্থনৈতিক ভাবে খুবই ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছি।

ভুক্তভোগীর তথ্য অনুযায়ী থানা সুত্র থেকে জানা যায় তিনি প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন।

ভুক্তভোগীর কাছ থেকে প্রাপ্ত প্রতারকের ফোন নাম্বারে (০১৭১৩৩৮০২২৬) ফোন করলেও তিনি ফোন ধরেন নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ