1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা এনএসসির অনুমোদনে কবিরহাট ক্রীড়া সংস্থার নতুন যাত্রা মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

ত্রিশালে ফেসবুক পরিচয়ের ফাঁদে চিকিৎসক অপহরণ–চাঁদাবাজি: নারীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

  • প্রকাশকাল: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে ফেসবুক আইডি ব্যবহার করে চিকিৎসককে ডেকে নিয়ে অপহরণ, আটক, মারধর ও প্রাণনাশের হুমকির মাধ্যমে তিন লাখ টাকার বেশি চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদী ডা. শফিকুল ইসলাম (৪৩), যিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও।
জানা যায়, ১৬ নভেম্বর ‘জুই চৌধুরী’ নামে একটি ফেসবুক আইডি থেকে তার সঙ্গে যোগাযোগ শুরু হয়। পরে পুলিশ নিশ্চিত করে যে আইডিটি পরিচালনা করছিলেন তানিয়া আক্তার।পরিচয়ের একপর্যায়ে তানিয়া ডা. শফিকুলকে ত্রিশালে দেখা করতে বলেন। ১৯ নভেম্বর বিকালে ত্রিশালে পৌঁছালে সিয়াম নামে এক ব্যক্তি তাকে বাসস্ট্যান্ড থেকে উজানপাড়ার একটি ভাড়া বাসায় নিয়ে যায়।এবং কক্ষে বসার সঙ্গে সঙ্গেই সেখানে ঢুকে পড়ে রবিউল মোল্লা, আবুল বাশার, ফরিদুল ইসলামসহ কয়েকজন নারী-পুরুষ। মুহূর্তেই তারা চিকিৎসককে ঘিরে ফেলে, তার পোশাক খুলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে এবং ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে হত্যা করে গুম করার হুমকিও দেওয়া হয়। এক পর্যায়ে বাদীর গলায় ছুরি ধরে ভয় দেখানো হয়।
প্রথমে তার কাছে থাকা ২২,৫০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে মারধর—চড়, থাপ্পড়, কিল-ঘুষি ও লাঠিপেটা করা হয়। পরে আত্মীয়দের মাধ্যমে বিকাশে বিভিন্ন নম্বরে ২,৮০,০০০ টাকা পাঠাতে বাধ্য করা হয়।
চক্রটি টাকা পাওয়ার পরও হুমকি দেয়—
“কাউকে কিছু বললে মেরে ফেলব।”

মুক্ত হওয়ার পর রাত ৯টার দিকে ডা. শফিকুল ত্রিশাল থানায় অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বীররামপুর এলাকার আমিরন বেগমের বাড়ি থেকে রবিউল, সোনালী, রাজনা ও আমিরনকে গ্রেপ্তার করে।
তল্লাশিতে উদ্ধার করা হয়—
৫৬,৮৫০ টাকা, ৬টি মোবাইল ফোন
অপরাধীদের নির্যাতনে আহত চিকিৎসককে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ত্রিশাল থানা পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ