1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা এনএসসির অনুমোদনে কবিরহাট ক্রীড়া সংস্থার নতুন যাত্রা মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

৯৯৯-এ ফোন পেয়ে ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত

  • প্রকাশকাল: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক
সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে—জরুরি সহায়তা ৯৯৯-এ এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম (৪৭)।

বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, এসআই নুরুল ইসলাম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

পুলিশ জানায়, সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে—এমন খবর পাওয়া যায় জরুরি সহায়তা ৯৯৯-এর একটি কলে। এ সময় আমনুরা থেকে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলের দিকে রওনা দেন আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুরুল ইসলাম।

মাঝপথে থাকা পুলিশের চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যদের বিষয়টি অবগত করে ঘটনাস্থলে পুলিশের একটি দল ও মোটরসাইকেলযোগে আলাদাভাবে যাচ্ছিলেন এসআই নুরুল ইসলাম। তবে তিনি একা আগেই ঘটনাস্থলেই পৌঁছে যাওয়ায় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘এসআই নুরুল ইসলামকে একা পেয়ে তাৎক্ষণিকভাবে ডাকাত সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে ও পায়ে এলোপাতাড়ি কোপ দেয়। এরমধ্যে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে নুরুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ